আসছি
আলমগীর মন্ডল
তুমি বিস্তৃত হয়ে আসমুদ্রে
তোমার কেবল হাত ধরতে পারি
পা ছুঁতে পারি
পেতে পারিনা সমস্ততায়
তাইত চালাক মেঘ
ভেসে ভেসে করে নিরীক্ষণ।
ভালবাসার উত্তাপে উষ্ণ আমিও
যে কোন সময় ইহজীবন ছেড়ে
মেঘ হব, ভারাক্রান্ত হব
ঝরে পড়ব তোমার কানাচ জুড়ে।
বিষাদ থাকবেনা কোন অণুতে
আ মা কে গ্র হ ণ ক রো ।।
No comments:
Post a Comment