দাতা থেকে বিক্রেতা
আমার প্রথম কবিতা তোমাকে নিয়ে নয় তানিয়াতবু তোমাকে নিয়েই হয়েছে আমার লেখা
নিয়ম করে শুরু
আর যে কবিতায় ফুটেছিল প্রথম
তোমার মুখের নিয়ন
সেদিন তুমি কবিতা শুনে আঁতকে উঠেছিলে
সমবেত স্কোয়াডের সামনে
জিজ্ঞাসা করেছিলে কৌতুক ভরে
" কবিতা ! কি তা !! খায় না মাখে মাথায় !! "
আর সে কথায় অনেক হেসেছিল
কিছু হাস্যভাষী।
আজ তুমিই আমার কবিতা চেয়ে পাঠিয়েছ
কি আনন্দই যে হচ্ছে কি বলব...
কিন্তু এখন আমার কবিতার জাকাৎ বন্ধ
রয়ালটি ছাড়া ভাবিনা অন্যকিছ ।।
No comments:
Post a Comment