Sunday, 26 February 2012

ব্যতিক্রম আলম মন্ডল




          ব্যতিক্রম


দেনা যদি না থাকত তবে
দেওয়াটা বোধহয় হয়ে উঠত না
অনেকটা জানি আবার জানিও না
অনেকটাই; শুরু তো হ'ল সবে --
                                                জানা।
পাওনা যদি না থাকত বলো
এমন অকপটে কিইবা চাইতাম
ক্ষণের অবসরে সবই চাইলাম --
ঐ সবুজ সঙ্কেত তুমিই তোল
                                   ন্‌না, না বোলনা।
শুধু তুমিই রইলে একা যাকে
অতিরিক্ত দু্ঃখ দিলাম অনেক
নিলামও তোমার অনেক সুখ
দেনা পাওনারও ব্যতিক্রম থাকে
                                              তাইনা!!

No comments:

Post a Comment