Sunday, 26 February 2012

অ - কবিতা - আলম মন্ডল



          অ - কবিতা


রক্তে শ্বেতকনিকার দাপাদাপি বেড়ে গিয়েছে
ইচ্ছেগুলো নিজের
কিন্ত্ত চলে অন্যের ইচ্ছায়।
অনেক ধূলো জমেছে মনের মধ্যে
আরো পথ হাঁটলে জমবে আরো
ঘুরে দাঁড়ালে মনটা ডাস্টবিন মনে হয়।


জানি, তুমি যদি কাছে ডাক
আগে ফিনাইল ছড়িয়ে নেবে
কোন রোগের সংক্রমণ তো চাওনা
অথচ দূরে ঠেলে দিতেও পারবে না,
কবে কফিশপে একটা সবুজ প্রতিশ্রুতি দিয়েছিলে
তা আজও এইভাবে মনে রেখেছ!!

No comments:

Post a Comment