Tuesday, 11 September 2012

আসছি

আলমগীর মন্ডল

তুমি বিস্তৃত হয়ে আসমুদ্রে
তোমার কেবল হাত ধরতে পারি
পা ছুঁতে পারি
পেতে পারিনা সমস্ততায়
তাইত চালাক মেঘ
ভেসে ভেসে করে নিরীক্ষণ।

ভালবাসার উত্তাপে উষ্ণ আমিও
যে কোন সময় ইহজীবন ছেড়ে
মেঘ হব, ভারাক্রান্ত হব
ঝরে পড়ব তোমার কানাচ জুড়ে।

বিষাদ থাকবেনা কোন অণুতে
আ মা কে   গ্র হ ণ   ক রো ।।





Saturday, 1 September 2012

ছবিতা ৩







তোমাকে আড়াল করে 


তোমাতেই সমর্পণ

বৃষ্টি আমাকে শুদ্ধ কর


আজ আমার স্ব-অর্পণ।


অপেক্ষা


অপেক্ষা 


মিতালীপত্র





মিতালী পত্র 





এ আমার ছোট্ট বেলা
এ আমার সবুজ রামধনু
চিলতে আশ্রয়ে বিশাল সম্ভাবনা।

পা চুবিয়ে মাছের নৃত্য দেখা,
মনে কি পড়ে সেই পুকুর স্নানে
নুপুরে আহত মাছের ফিরে আসা?
সে তো শুধু তোমার আকর্ষণে।

আজ তুমি কোথায় পালিয়ে 
বৃষ্টিও নিঃসঙ্গ তোমার কাছে?
পুরতে পরতে চাই জলের অনুভব
জল ছাড়া সেই মাছেরা কি ভাবে বাঁচে! 








Thursday, 8 March 2012

MY RECHARGE

         
একটু খাটুন 
                                        ইচ্ছামতন আয় করুন
     

              আপনি আপনার স্বপ্নকে খুব সহজেই পূরণ করতে পারেন,  "MY RECHARGE" পাশেই আছে, যদি আপনার কাছে একটি মোবাইল থাকে।  "MY RECHARGE" এমনই একটা বিজনেস যে এটাকে নিয়ে আপনি সমস্ত জায়গায় যেতে পারেন। এর জন্য প্রচুর অর্থ লাগেনা বা কোনো দোকানেরও প্রয়োজন নেই। এতদিন আপনি ফোনে পয়সা ভরতেন নিজের জন্য এখন পয়সা ভরবেন ইনকামের জন্য।
              ১) উচ্চ কেরিয়ার এবং আপনার স্বপ্ন পূরণের জন্য।
             ২) এই ব্যবসায় কোন ঝুঁকি নেই। বরং এই ব্যবসাটা যদি আপনি না শোনেন তাহলে সেটা আপনার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।
             ৩) কারণ আমি জানি জীবনে কোনও ঝুঁকি না নেওয়া হল সবচেয়ে বড় ঝুঁকি।
              ৪) যে কেউ খুব সহজেই এটা করতে পারেন।
   
        "MY RECHARGE"  দ্বারা খুব সহজেই মাসে 90,000/- টাকা বা তার বেশী আয় করতে পারেন।


                  যোগাযোগ করুন :- 9681160251 9051707575



    
    
    






















 

 




      

       



           






Wednesday, 7 March 2012

ALBIDA





              Na jao dil chodke
                       Ke dil abhi bhara nahin
                                Toron dil hazaron aur
                                            Dil agar bhara nahin.


Sunday, 26 February 2012

ব্যতিক্রম আলম মন্ডল




          ব্যতিক্রম


দেনা যদি না থাকত তবে
দেওয়াটা বোধহয় হয়ে উঠত না
অনেকটা জানি আবার জানিও না
অনেকটাই; শুরু তো হ'ল সবে --
                                                জানা।
পাওনা যদি না থাকত বলো
এমন অকপটে কিইবা চাইতাম
ক্ষণের অবসরে সবই চাইলাম --
ঐ সবুজ সঙ্কেত তুমিই তোল
                                   ন্‌না, না বোলনা।
শুধু তুমিই রইলে একা যাকে
অতিরিক্ত দু্ঃখ দিলাম অনেক
নিলামও তোমার অনেক সুখ
দেনা পাওনারও ব্যতিক্রম থাকে
                                              তাইনা!!

অ - কবিতা - আলম মন্ডল



          অ - কবিতা


রক্তে শ্বেতকনিকার দাপাদাপি বেড়ে গিয়েছে
ইচ্ছেগুলো নিজের
কিন্ত্ত চলে অন্যের ইচ্ছায়।
অনেক ধূলো জমেছে মনের মধ্যে
আরো পথ হাঁটলে জমবে আরো
ঘুরে দাঁড়ালে মনটা ডাস্টবিন মনে হয়।


জানি, তুমি যদি কাছে ডাক
আগে ফিনাইল ছড়িয়ে নেবে
কোন রোগের সংক্রমণ তো চাওনা
অথচ দূরে ঠেলে দিতেও পারবে না,
কবে কফিশপে একটা সবুজ প্রতিশ্রুতি দিয়েছিলে
তা আজও এইভাবে মনে রেখেছ!!

দাতা থেকে বিক্রেতা - আলম মন্ডল




                                                                   দাতা থেকে বিক্রেতা




আমার প্রথম কবিতা তোমাকে নিয়ে নয় তানিয়া
তবু তোমাকে নিয়েই হয়েছে আমার লেখা
                                           নিয়ম করে শুরু
আর যে কবিতায় ফুটেছিল প্রথম 
                                     তোমার মুখের নিয়ন
সেদিন তুমি কবিতা শুনে আঁতকে উঠেছিলে 
সমবেত স্কোয়াডের সামনে
জিজ্ঞাসা করেছিলে কৌতুক ভরে
" কবিতা ! কি তা !! খায় না মাখে মাথায় !! "
আর সে কথায় অনেক হেসেছিল
                                                                                                                                  কিছু হাস্যভাষী।

                                                                                     আজ তুমিই আমার কবিতা চেয়ে পাঠিয়েছ
                                                                                     কি আনন্দই যে হচ্ছে কি বলব...
                                                                                     কিন্‌তু এখন আমার কবিতার জাকাৎ বন্ধ
                                                                                     রয়ালটি ছাড়া ভাবিনা অন্যকিছ ।।


Wednesday, 22 February 2012

ছবিতা ১ - আলম মন্ডল












                                         ছবিতা ১


                                                      ভুল করেও ভুল বলেনা-
                                                      ''আমি আছি অপেক্ষায়
                                                      এসো চ'লে, ধরো বাড়ানো দুহাত''

                                                      মুঠিতে ধরা কুচো সোনা রোদ
                                                      তোমায় দেব - ভেবেও দিতে পারিনি ,
                                                      হাত পোড়ে ফোস্কায় ।।

ছবিতা ২ - আলম মন্ডল




          ছবিতা ২



          এ পথ
             পথ ভেঙে চলার পথ
             পথ খুঁজে পাওয়ার পথ
             পথ খুঁজে হারানোর পথ
             আসলে শত পথ
             তৈরির শপথ II

বারংবারিক - আলম মন্ডল


         


    
  বারংবারিক

বহুবার বলেছি আমি জানি না    
সূর্যোদয়ের তুলনায় সূর্যাস্তের মলিন আলোয়
কেন কাউকে কাছে পাওয়ার জন্য
                                       মন ব্যাকুল হয়,
বিরাট সাম্রাজ্য গড়লেও কেন
বটের ফল সুস্বাদু নয় মানুষের কাছে.....

জানি না বললেই
আজকাল আর ছাড় পাওয়া যায় না
তোমাদের প্রশ্নময়তা আমাকে ছেঁকে ধরে।
   প্রশ্ন ওঠে
      ওঠে গুন্জন
           .....শুরু হয় তর্জনীর ওঠানামা
কবিতার নির্মাণশৈলী কেমন হবে -
বিভিন্নবাদী কবিগুলোর মধ্যে
বিভিন্নতার পার্থক্য আঁকা কতটা যুক্তি সঙ্গত।

এসব জানা এখন আমার কাছে বড় নয়
প্রতি সকালে-বিকালে
চাকরীর আবেদন করাটাই এখন মুখ্য বারংবারিক
সুতরাং ওসব ছাড় বন্ধু
আমাকে আরো অনেক আবেদন করতে হবে
                        যথেষ্ট যোগ্যতা থাকা সত্বেও....।।